Hours : Sun To Fri - 10AM - 04PM, Friday Closed

Responsive Image

Chairman Speech

সভাপতির বাণী


বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, এটি একটি আলোকবর্তিকা যেখানে শিশু থেকে শুরু করে কিশোরেরা গড়ে ওঠে সৎ,পরিশ্রমী,দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে। শিক্ষা হলো মানুষের মেধা, মনন অনৈতিকতার পরিপূর্ণ বিকাশের মাধ্যম। তাই আমাদের স্কুলে আমরা বিশ্বাস করি "সুশিক্ষা ই প্রকৃত সম্পদ নৈতিকতা ই প্রকৃত শক্তি "।আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের হাতে গড়ে উঠবে সমৃদ্ধ ভবিষ্যৎ, উন্নত সমাজ আলোকিত দেশ।  এজন্য বিদ্যালয়কে হতে শৃঙ্খলা, সততা ও মানবতার প্রশিক্ষণক্ষেএ। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী পাঠ্য বইয়ের জ্ঞান  অর্জনের পাশাপাশি হোক শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও সমাজ সচেতন নাগরিক। তার হোক বিজ্ঞান মনষ্ক, সৃজনশীল,  সংস্কৃতি মনা  ও দেশপ্রেমিক। 

শিক্ষার্থীদের উদ্দেশ্য আমার আহবান -

# নিয়মিত অধ্যয়ন করো।

# শিক্ষক, অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থেকো।

# সময়ের মূল্য দাও।

সততা ও নৈতিকতাকে জীবনের মূল মন্ত্র বানাও।

পরিশেষে আমি এই কামনা করি "আমাদের বিদ্যালয় হোক সুশিক্ষার বাতিঘর, আর এখান থেকে বের হয়ে আসুক আলোকিত মানুষ, যারা নিজেদের গুণে,জ্ঞানে ও চরিত্রে দেশকে এগিয়ে নেবে "


সভাপতি 

জনাব মোঃ এনায়েত উল্লাহ

চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, 

ভোলা সদর, ভোলা।